গৌরনদীতে নতুন দিন প্রকল্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:১৮
বে-সরকারি সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)’র মার্কেটিং ইনোভেশন ফর হেল্থ কমিউনিটি মবিলাইজেশন প্রজেক্ট “নতুন দিন” প্রকল্পের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে এক এ্যাডভোকেসী এবং প্রজেক্ট ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রকল্প পরিচালক রোকেয়া সুলতানার সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ্যাডভোকেসী এবং প্রজেক্ট ব্রিফিং সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুনিল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরউদ্দিন আহাম্মেদ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির প্রমুখ।