রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের আর্থিক অনুদান প্রদান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:১৯
বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর রুরাল পিপলের (আর্প) উদ্যোগে রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজ পরিবারের স্বজনদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংস্থার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজহার আলী মিঞা।