পাবনায় কমিউনিটি বেইজড পুলিশিং

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২১
পাবনা কমিউনিটি বেইজড (সিবিপি) প্রোগ্রামের মতবিনিময় সভা গত শনিবার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য কম থাকায় আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশকে সহযোগিতা প্রদানের জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করেছে সরকার। ২০০৬ সালে রাজশাহী বিভাগে প্রথম কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করা হয়। পাবনা জেলা পুলিশ ও লাইট হাউস’র উদ্যোগে ইউ এস এ আই ডি’র অর্থায়নে ও দি’এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এ সভা আয়োজন করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এস এম মোস্তাইন হোসেন। বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মোঃ শামসুজ্জোহা খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রোকনুজ্জামান, পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, শিক্ষাবিদ একে মির্জা শহীদুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর সিনিয়র সহ-সভাপতি মাহাবুব-উল-আলম, এটি এন বাংলা ও এটি এন নিউজ পাবনা প্রতিনিধি উত্পল মির্জা, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল, আইএনএস’র প্রধান সম্পাদক মোঃ হাসান আলী প্রমুখ।