ইচ্ছাটা প্রকৌশল হওয়ার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৫
সারাবিশ্বে ক্রমেই নতুন ধারার ক্যারিয়ারের সুযোগ তৈরি হচ্ছে। এই ধারায় সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (এএমই) হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ। সারাবিশ্বেই এএমই পেশাদারের দারুণ চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে ইএএসএ লাইসেন্স গ্রহণযোগ্য এবং সমাদৃত। বর্তমানে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো বিমান পরিবহন শিল্পে খুবই ভালো অবস্থানে রয়েছে। যেমন গালফ এয়ার, বাহরাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এ শিল্পে নেতৃত্বের অবস্থানে রয়েছে। এ ছাড়াও মধ্যপ্রাচ্যে রয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যেমন—গেমকো, মুবাডালা অ্যাভিয়েশন ইত্যাদি। এই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, চীন থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব এক্সপার্টের অভাবে। এমিরেটস অ্যাভিয়েশন কলেজ এই চাহিদা মেটাতে এ ধরনের এক্সপার্ট তৈরির জন্য তাই যাত্রা শুরু করে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে। কিন্তু এরপরও তারা এয়ারলাইন্সে এক্সপার্টদের চাহিদা মেটাতে পারছে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য সেই যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে ক্যাটেক যাত্রা শুরু করে, যার সেন্টার কোড ৯৩১৪২। এরই মধ্যে ক্যাটেক বিশাল সংখ্যক এক্সপার্ট তৈরিতে সফল হয়েছে, যারা এরই মধ্যে এশিয়া ছাড়াও বিশ্বের উন্নত দেশগুলোতে ক্যারিয়ার গড়েছে। ক্যাটেক এ দেশে প্রথম অনুমোদন পাওয়া অ্যাভিয়েশন কলেজ, যাদের রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাভিয়েশন শিক্ষার্থী। বেশ কিছুদিন আগে ক্যাটেকের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিখ্যাত রলস রয়েস কোম্পানির শেয়ার হোল্ডার এবং ব্রিটিশ এয়ারওয়েজের চিফ পাইলট প্যাট্রিক চার্লস এলিয়ট ও তার স্ত্রী লিন্ডা পারকার। বাংলাদেশে থাকাকালীন তারা কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদেরকে এয়ারক্রাফট সম্পর্কে প্রশিক্ষণ দেন। এ ছাড়া তিনি তার নিজ হাতে তৈরি এয়ারক্রাফট সম্পর্কে ক্যাটেকের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন। ক্যাটেক এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যেতে পারে উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত ক্যাম্পাসে। অথবা ৮৯৯১৩৭১ নম্বরে কথা বলা যেতে পারে। এসএসসি-এইচএসসি অথবা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। তারা চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারে। এ ক্ষেত্রে ১৮ মাস পর তারা পাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থবছর পাবে টপ আপ বিবিএ বা বিএসসি। এরপর শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে তারা।