এসএসসির পর বিজনেস অ্যাকাউন্টিং

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৫
এ দেশে অন্যান্য ক্ষেত্রে যখন চাকরি পেতে অসংখ্য তরুণ-তরুণী হন্যে হয়ে ছুটে চলেছে তখন বেশ কটি খাতে রয়েছে অসংখ্য চাকরির আমন্ত্রণ যা প্রার্থীরা নিজের পছন্দমতো নির্বাচিত করে থাকে। প্রচণ্ড প্রতিযোগীতামূলক এই বাজারে ডিগ্রি নিয়ে বেকার বসে থাকতে চায় না কেউ। এর জন্যে সময়োপযোগী এবং সর্বাধিক চাহিদার বিষয় নির্বাচন করে পড়ালেখা করে থাকে সবাই। আর এ ধারায় গ্লোবাল চাহিদাসম্পন্ন বিষয় হচ্ছে বিজনেস অ্যাকাউন্টিং। গ্লোবাল বিজনেসের এই যুগে এই বিষয় ডিগ্রি নিয়ে সহজেই দামি চাকরি নিশ্চিত করা যায়। এটি অ্যাভিয়েশন সংশ্লিষ্ঠ একটি ডিগ্রি। সময়ের বিবেচনায় অ্যাভিয়েশন সেক্টরের চাহিদা এখন অনেক বেশি। কাজেই এ বিষয়ে আগ্রহীরা এসএসসি-এইচএসসি’র পর শিক্ষার্থীরা বিজনেস অ্যাকাউন্টিং খাতে পড়াশোনা করতে পারে। এই কোর্স সম্পন্ন করে যেমন রয়েছে উচ্চ আয়ের চাকরি। এসব বিষয়ের দক্ষতাসম্পন্ন ডিগ্রিধারীদের চাহিদা এতটাই বেশি যে বেশিরভাগ ক্ষেত্রেই পাস করার পূর্বে চাকরি হয়ে যায়। অন্যদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ব্যবসায় শিক্ষা এখন স্পেশালাইজেশনের ফলে আন্তর্জাতিক মানের বিজনেস নির্বাহীদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে সহায়তা করছে এইচএনডি ইন বিজনেস। এ দেশে স্পেশালাইজড বিজনেস অ্যাকাউন্টিং কোর্সটি সাফল্যের সাথে পরিচালনা করছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত প্রতিষ্ঠান, যার কলেজ কোড ৫০৩৮৯। বিগত বিভিন্ন ব্যাচের কোর্স সমাপ্তকৃতদের প্রায় সবাই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এসব ক্ষেত্রে পড়ালেখার খরচ যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে অপেক্ষাকৃত কম। আনন্দের বিষয় এখন লেভেল ৬ সম্পন্ন করা যাচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি থেকে। এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :০১৯৩৭১৮২৪৭০। যেকোনো শিক্ষার্থী এইচএসসি বা ‘এ’ লেভেল পাস করে বিজনেস অ্যাকাউন্টিং কোর্স সম্পন্ন করতে পারে। বিজনেস অ্যাকাউন্টিং কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামেও ভর্তি হতে পারে। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এটি হচ্ছে সেমিস্টারভিত্তিক ফিন্যান্স এবং বিজনেস বিষয়ে উচ্চতর পড়াশোনা।