ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের উদ্যোগে ‘টোবাকো ক্রপ সাবসিটিউশন :অ্যা কেস স্টাডি অব বাংলাদেশ’ বিষয়ক একটি গবেষণা করা হয়। এই গবেষণার বিষয়টি তুলে ধরার নিমিত্তে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডেন্ট, টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিচার্স সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান মেম্বার সেক্রেটারি, টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, সম্প্রতি জাপানের এশিয়া প্যাসিফিক কনফারেন্স অব টোবাকো অব হেলথ কনফারেন্সে অংশগ্রহণ করে। উক্ত কনফারেন্সটি জাপান সরকার ও WHO-এর যৌথ উদ্যোগে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং টোবাকো কন্ট্রোল বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এই সম্মেলন উদ্বোধন করেন জাপানের সম্মানিত রাজকুমারী নারুহিতো সিনো। সম্মেলন আয়োজনকারীরা ও আমন্ত্রিত অতিথিরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই উদ্যোগকে স্বাগত জানায় এবং গবেষণায় দারুণ প্রশংসা করে।
