নিসর্গ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৭
শহরের ইট-পাথরের আকাশচুম্বী দালানের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রকৃতি। জানালায় দাঁড়িয়ে একটু সবুজ দেখবেন, সে সুযোগটিও নেই। আর তাই আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে রয়েছে একটি প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বাংলা ওয়েব সাইট ‘নিসর্গ’। নিসর্গ মূলত বাংলা ভাষায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ক পোর্টাল। এই সাইটে জীবজগত্ বিষয়ক প্রবন্ধ, ভ্রমণ, প্রকৃতি সংবাদ, সাইট রিভিউ ছাড়াও রয়েছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রবন্ধ ও সংবাদ সংরক্ষণ করে রাখার জন্য আলাদা আর্কাইভ। বাংলাদেশ এবং বিশ্বের উদ্ভিদ ও প্রাণীদের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য রয়েছে জীবজন্তু নামে একটি বিভাগ। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মনিটরে চোখ রেখেই চলে যেতে পারবেন প্রকৃতির কাছাকাছি। ওয়েব সাইট :http://www.nishorga.com/।