রেবেকা সুলতানা জয়া এবং আফরানা ইসলাম প্রীতি এশিয়ান টেনিস ফেডারেশনের (এটিএফ) অনূর্ধ্ব-১৪ বাছাই টুর্নামেন্টের বালিকা এককের ফাইনালে উঠেছে।
গতকাল রমনা টেনিস কমপ্লেক্স কোর্টে বালিকা এককের সেমিফাইনালে জয়া ১-৬, ৬-১, ৭-৫ গেমে শাহ সাফিনা লক্ষ্মীকে এবং প্রীতি ৬-০, ৬-১ গেমে ফাবিহা লামিসা সূচনাকে হারিয়ে ফাইনালে উঠে।
তৃতীয় দিনের খেলায় রুবেল হোসেন ৬-৩, ৬-২ গেমে স্বাধীন হোসেনকে, পাকিস্তানের হারিস ইরফানুল হক ৬-৩, ৭-৫ গেমে প্রতিপক্ষ বাংলাদেশের ফারুক হোসেনকে, কাওসার আলী ৬-২, ৬-১ গেমে মীর শহিদুল ইসলামকে এবং পাকিস্তানের সাহিব জাদা মোহাম্মদ আলী ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের জুহায়ের সামি লস্করকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
বালক দ্বৈতে কাউসার ও রুবেল জুটি ৬-৪, ৬-০ গেমে অমিও ও হংকংয়ের ক্রলিক জুটিকে, সালমান ও ইসতিয়াক জুটি ৬-২, ৬-৩ গেমে জোহায়ের ও সিশাদ জুটিকে, স্বাধীন ও ফারুক জুটি ইমন ও সাকিব জুটিকে এবং পাকিস্তানের আলী ও হক জুটি ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের সৈকত ও আশিক জুটিকে হারিয়ে সেমিতে উঠেছে। আজ ৯টা থেকে খেলা শুরু হবে। সকাল ১০টায় বালিকা এককের ফাইনাল, বেলা ১১টায় বালক ও দ্বৈতের সেমিফাইনাল এবং বিকাল ৩টায় বালক ও বালিকা দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
