গরুর লেজ কেটে ধান খাওয়ার শাস্তি দিয়েছে বাগমারার হামিরকুত্সা ইউনিয়নের আলোকনগর গ্রামের আহাদ আলী। এঘটনায় ক্ষুব্ধ হয়েছে গ্রামবাসী। গরুর মালিক রশিদা বেগম জানিয়েছেন, তাঁর গরুটি পুকুর পাড়ার জাহানারার কাছে বর্গা ছিল। জাহানারা গরুটি রাস্তার ধারে বেঁধে রেখেছিল। একই গ্রামের আহাদ আলী ছেলে আতিকুর যখন ধানের বোঝা নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সে সময় গরুটি মুখ বাড়িয়ে এক আঁটি ধান বের করে নেয়। এই অপরাধে ক্ষিপ্ত হয়ে আতিকুরের পিতা আহাদ আলী গরুর লেজ কেটে দেয়। জাহানারা এর প্রতিবাদ করলে তাঁকে গরুর চিকিত্সার জন্য ১০০ টাকা ধরিয়ে দেয়া হয়। পশুর প্রতি এমন অমানবিক আচরণ করায় আহাদ আলীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রামবাসী।
