রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মধ্যস্থতায় ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্বের অবসান হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে দুই মেয়র এলাকাবাসীকে সাথে নিয়ে বিবদমান আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমস্যা সমাধানে আলোচনায় বসেন এবং তাদের দ্বন্দ্ব মিটিয়ে দেন। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে ১৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
