পাবনার চাটমোহরে কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের চাপায় মার্জিনা খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মার্জিনা উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আতিকুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের মধ্যেই বাড়ির পাশে আম কুড়াতে যান গৃহবধূ মার্জিনা। এ সময় একটি খেজুর গাছ ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম জাকির হোসেন এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
