কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা ৭ শত ৫০ জন । সরজমিনে অনুসন্ধান কালে দেখা যায় সাড়ে ৭ শত ছাত্রের মধ্যে শনিবার দিন মাত্র ২৫ জন ছাত্র উপস্থিত থাকলেও ৭ শত ২৫ জন রয়েছে অনুপস্থিত। অভিযোগ রয়েছে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কালিয়াকৈর আগমন উপলক্ষে ছাত্রদের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গাীর হোসেনকে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই।
