উপজেলার নিজামখাঁ গ্রামের মৃত সুরিন চন্দ্র দাসের স্ত্রী সোর বালা (৮৫) বছর বয়সেও পাননি বয়স্ক ভাতা। দেশ স্বাধীনের পর পরই সোর বালার স্বামী সুরিন মারা যান। ২ ছেলে ও ৪ মেয়ে নিয়ে অভাব অনটনের মধ্যে দিয়ে কোনরকমে বেঁচে আছেন সে। এরমধ্যে ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। কিন্তু বিবাহের পর ছেলে মেয়েরা পৃথক জীবন-যাপন করছে। কোন সন্তানই মা সোর বালার ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছে না। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ‘বয়স কত হল বয়স্কা ভাতা পাওয়া যায়’ উল্লেখ করে আবেদন করেছেন।
