এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার প্রেক্ষিতে গড়া তিন সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিলে তা প্রকাশ করেনি হকি ফেডারেশন।
জানা গেছে হকি ফেডারেশন সভাপতি এখনই রিপোর্ট প্রকাশে রাজি নন। যদিও তদন্ত কমিটি গতকাল দুপুরে রিপোর্ট জমা দিয়েছে। কোচ নাভিদ আলম আগেই তার রিপোর্ট দিয়েছেন ফেডারেশনের কাছে। অপরদিকে ম্যানেজার আব্দুর রশিদও পৃথক রিপোর্ট দিয়েছেন। সব কিছু নিয়ে গতকাল হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্ত হয়নি। ফেডারেশন সভাপতি তিনটি রিপোর্ট পর্যালোচনা করে সহসাই আবার সভায় বসবেন বলে জানা গেছে।
এশিয়া কাপ হকির ব্যর্থতা খুঁজতে গড়া তদন্ত কমিটির জিমিকে শাস্তি দেয়ার সুপারিশ আছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইচ্ছে করে নিজের খেলাটা খেলেননি।
