সাতক্ষীরার তালায় ঘুমন্ত স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ফিরোজা বেগমকে (৩৬) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজির উদ্দীন মোড়ল (৫৬) হাজরাপাড়া গ্রামের সুরমানতুল্লাহর ছেলে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, নিহত নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) নিজ বাড়ীতে তার স্বামীকে ঘুমন্ত অবস্থা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে তার স্বামীকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তদন্ত চলছে।
ইত্তেফাক/এএম
