বান্দরবান পৌরসভার ৭ নম্বার ওয়ার্ডে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল হক শামু (মার্কা আপেল) ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোহাম্মদ শামিম হোসেন (মার্কা ফুটবল) পেয়েছেন ৫৫৮ ভোট। এছাড়াও জামায়াত সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ মোস্তফা (মার্কা হরিণ) পেয়েছে ৯৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নূর আলম (মার্কা মোরগ) পেয়েছেন ৬০ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার মোঃ শহীদুল্লাহ ভুঁইয়া বেসরকারিভাবে শামসুল হক শামুকে (মার্কা আপেল) নির্বাচিত ঘোষণা করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেনসহ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয়ী শামুর গলায় ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল করেছে।
