সায়েদ মোস্তফা কামাল বাংলা-দেশ বেতার, ঢাকা কেন্দ্রে আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমে যোগদান এবং পরে সদর দপ্তরে কাজ করার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশ বেতার, রংপুর, ঠাকুরগাঁও, বান্দরবান এবং সর্বশেষ রাঙামাটি স্টেশনে দায়িত্ব পাল করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি
