জেপি’র সম্পাদকমণ্ডলীর সভা আজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
আজ রবিবার সকাল ১০টায় জাতীয় পার্টি-জেপি’র লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশেষ আমন্ত্রণে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।- প্রেস বিজ্ঞপ্তি