পদ্মা সেতু দুর্নীতি মামলার অন্যতম দুই আসামি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং জুলফিকার আলী ভুঁইয়ার বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেছে কানাডার পুলিশ আরসিএমপি। এসএনসি- লাভালিনের একটি ডিভিশনের সাবেক সিনিয়র নির্বাহী কেভিন ওয়ালেসকে গ্রেফতারের পর অপর দুই আসামির বিরুদ্ধে টরন্টোর কুইন স্ট্রিটে অবস্থিত অন্টারিও ফেডারেল কোর্ট অব জাস্টিসে কানাডার ঘুষ বিরোধী আইন ‘করাপশন অব ফরেন পাবলিক অফি-সিয়ালস অ্যাক্ট’-এর অধীনে চার্জশিট দাখিল করা হয়েছে। আরসিএমপির কেন্দ্রীয় মিডিয়া অফিসার কর্পোরাল লুসি শোরে এ তথ্য জানান।
