ছাত্রকে নকল করতে সহায়তা করেন শিক্ষক !

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
মা-বাবা সন্তান জন্ম দেন। কিন্তু মানুষ করেন একজন শিক্ষক। তাইতো শিক্ষকরা সমাজে শ্রদ্ধার পাত্র। কিন্তু সেই শিক্ষকই যদি ছাত্রকে নকল করতে শেখান তাহলে মানুষ করবে কে? কলঙ্কজনক এই কাজটি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক শিক্ষক! বেরিয়েসা ইউনিয়ন স্কুল ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট উইল এক্টর জানিয়েছেন, সান জোসের রাসকিন এলিমেন্টারি স্কুল প্রতি বছর শিক্ষা কার্যক্রমের দিক দিয়ে জেলার মধ্যে সবার উপরে অবস্থান করে। গত বছরও স্কুলটি সবচেয়ে ভাল ফল করে। কিন্তু এবার তালিকায়ই নেই। আর এজন্য দায়ী করা হচ্ছে এক শিক্ষককে। যদিও শিক্ষকের নাম প্রকাশ করা হয়নি। এই শিক্ষক নাকি এক ছাত্রের খাতায় ভুল উত্তর কেটে শুদ্ধ করে দিয়েছেন এবং ওই ছাত্রকে বেশি নম্বর দিয়েছেন! গত গ্রীষ্মের পরীক্ষায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষককে ছুটিতে পাঠানো হয়েছে। এই শিক্ষকের অবৈধ কর্মকান্ডের জন্য এবার এই স্কুলটি কোনো পুরস্কারই পাচ্ছে না! -ডেইলি মিরর