দীর্ঘ সিরিজ খেলতে আগামী ১ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঠিক একই দিন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ২০ দিনের সফরে বাংলাদেশ দল খেলবে মোট সাতটি ওয়ানডে ম্যাচ। প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে গায়ানাতে।
আগামী দুই অক্টোবর গায়ানায় পৌঁছাবে সফরকারীরা। তিন ও চার তারিখ অনুশীলনের পর পাঁচ অক্টোবর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সফর শেষে ২২ অক্টোবর দেশের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।
স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জসিম উদ্দিন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, ইয়াসির আলী চৌধুরী, মুসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রধান, নাহিদ হাসান, নিহাদ উজ জামান, যুবাইর হোসেন, রাহাতুল ফেরদৌস।
স্ট্যান্ড বাই: সিফাত ইসলাম, আবু সায়েম চৌধুরী, মোহাম্মদ সুমন, মেহেদি হাসান, আশিকুল ইসলাম, সুজাত হাসান।
