জিয়াকে হারিয়ে পরাগের চমক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়ার জন্য গতকালের দিনটি ছিল হতাশাজনক। চমক দেখিয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। কারণ গতকাল অষ্টম রাউন্ডে পরাগ হারিয়ে দিয়েছেন জিয়াকে। জিয়া সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলেন কিন্তু পরাগের আক্রমণের মুখে ৫০ চালের মাথায় হার মেনে নিতে বাধ্য হন। জিয়া হেরে যাওয়ায় অষ্টম রাউন্ড শেষে দূরন্ত রাজশাহীর গ্র্র্যান্ড মাস্টার আব্দুল¬াহ আল রাকিব সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে তালিকায় শীর্ষস্থানে উঠেছেন। জিয়া, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। রাকিব ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে, রাজীব শফিক আহমেদকে হারান এবং সাগর গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেন। আজ বেলা আড়াইটায় বিওএ ভবনে নবম রাউন্ডের খেলা শুরু হবে।