ডিআরইউ ক্রিকেট কাল থেকে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট’। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৯টি মিডিয়া দল। দলগুলো আট গ্রুপে ভাগ হয়ে খেলার পর প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। প্রতিটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের জন্য থাকবে ওয়ালটনের বিশেষ পুরস্কার, ক্রেস্ট এবং সম্মাননা। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে বিশেষ উপহার দেওয়া হবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে—ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমার দেশ, জনকণ্ঠ, ইনকিলাব, নয়াদিগন্ত, সকালের খবর, আলোকিত বাংলাদেশ, দৈনিক বর্তমান, যায়যায়দিন, মানবজমিন, সংগ্রাম, অর্থনীতি প্রতিদিন, আমাদের অর্থনীতি, আজকালের খবর, কালবেলা, দ্য ডেইলি ষ্টার, দ্য ্নিউ এজ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা ট্রিবিউন, দ্য ইনডিপেনডেন্ট, মাছরাঙ্গা টিভি এবং আরো কয়েকটি দল। খবর বিজ্ঞপ্তির