জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৩-১৪ বছরের জন্য বাজেট ঘোষণা করেছে। ক্রীড়া পরিষদ ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে খেলাধুলা প্রশিক্ষণের জন্য বাজেটে দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাকি অর্থ উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য ভাতে ব্যয় হবে বলে জানা গেছে। খেলাধুলা প্রশিক্ষণ খাতে গত বছর বাজেট ছিল এক কোটি ৪০ লাখ টাকা। সেই অর্থের মধ্যে ব্যয় হয়েছে মাত্র ১৬ লাখ টাকা। বাকি টাকা রয়ে গেছে। ক্রীড়া পরিষদ খেলাধুলার উন্নয়নের চেয়ে স্থাপনা নির্মাণে বেশি আগ্রহী। যে কারনে খেলাধুলার প্রশিক্ষণের দিকে নজর কমই বলা যায়।
