যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় পড়ে শোনানো হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। সাঈদীর পক্ষে এডভোকেট এসএম শাহজাহান ট্রাইব্যুনালের রায় পাঠ করেন। এ সময় সরকার পক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান এবং সাঈদীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
