জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র সুন্দরবন ধ্বংস করার একটি আত্মঘাতী প্রকল্প। গোটা দেশের মানুষ সরকারের এই অদূরদর্শী সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ কথা বলেন। কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশে অনেক উপযুক্ত জায়গা আছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এরপরেও সেটা সুন্দরবনের কাছে কেন স্থাপন করতে হবে?
