মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
শামসুল আলম বার্মা ইস্টার্ন লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী শামসুল আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভ্যানুধ্যায়ীদের দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৈয়দ আলী ফকির জিসাস প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবুল হাশেম রানার বাবা সৈয়দ আলী ফকিরের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পূর্ব আলিয়াবাদ গ্রামে তার নিজ বাড়িতে বাদ আছর কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ হবে। এম এ সাত্তার রাজধানীর সারুলিয়ায় শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ সাত্তারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর সারুলিয়া ফুলমতি ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।