হাটহাজারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমকে (৩৮) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফতেপুর ইউনিয়নের মদনহাটের দুল-াইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার এসআই আনিস আল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমকে গ্রেফতার করে। আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত ছিল বলে থানা সূত্রে জানা গেছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলম উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের রাজ্জাক সওদাগর বাড়ির কবির আহমদের ছেলে।
আরও পড়ুন: মালয়েশিয়াগামী ৮৪ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ পাচারকারী আটক
মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর গ্রেফতারের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, গ্রেফতার আলমকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
