কপাল খারাপ হলে ভাল কাজ করতে গেলেও অনেক সময় বিপদ আসতে পারে। রাশিয়ার দুই নাগরিককেও সেই ধরনের বিপদের সম্মুখীন হতে হলো। ভুল দোকান পরিষ্কার করতে গিয়ে যেতে হলো শ্রীঘরে!
রাশিয়ার পুলিশ জানিয়েছে, দুইজন ছিল পরিচ্ছন্নকর্মী এবং উভয়ের বয়সই ৩৩ বছর। তারা রাতে একটি দোকানে ঢুকতে চেষ্টা করে। এসময় দোকানের সংকেত বেজে ওঠে। চুরি করতে গেলে ওই সংকেত বেজে ওঠে। সংকেত বাজার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের কাছে অবস্থান করা পুলিশ গিয়ে হাজির হয়। তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তবে পরিচ্ছন্নকর্মীরা জানিয়েছে, পাশের দোকানটি পরিষ্কার করার কথা ছিল। কিন্তু তারা ভুল করে ওই দোকানে প্রবেশের চেষ্টা করে এবং সংকেত বেজে ওঠে। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে। -ইউপিআই
