স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সমপ্রতি বাংলাদেশে স্টার ক্রুজের একমাত্র এজেন্ট ডিস্কভারি ট্যুর অ্যান্ড লজিস্টিকের সঙ্গে একটি কর্পোরেট সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিস্কভারি ট্যুরসের সিইও জহিরুল আলম ভুঁইয়া, ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রডাক্টসের জেনারেল ম্যানেজার মোঃ মাহিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
