ইউরোপ থেকে গ্রুনডিগ এলইডি টিভি নিয়ে এলো সিঙ্গার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪০
সিঙ্গার বাংলাদেশের পণ্য সম্ভারে নতুন করে যোগ হয়েছে ইউরোপীয়ান ব্র্যান্ড গ্রুনডিগ-এর স্মার্ট এলইডি টিভি। জার্মান প্রযুুক্তিতে তৈরি গ্রুনডিগ এলইডি টিভি প্রতিযোগিতামূলক মূল্যে বাজারে ছেড়েছে সিঙ্গার। প্রাথমিকভাবে ৪৬র্ র্ , ৪০র্ র্ ও ৩২র্ র্ সাইজের তিনটি মডেল দিয়ে যাত্রা শুরু করেছে গ্রুনডিগ। গ্রুনডিগ ফুল এইচডি এলইডি টিভিতে এলইডি ব্যাকলাইট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ৪৬র্ র্ , ৪০র্ র্ গ্রুনডিগ টিভিতে থাকছে স্মার্ট টেকনোলজি ও ডিএলএনও প্রযুক্তি। ডিএলএনএ সম্বলিত যে কোন ডিভাইস-এর সাথে গ্রুনডিগ টিভিকে সংযুক্ত করা যাবে এবং মিডিয়া পরিচালনা করা যাবে। এছাড়াও ইন্টারনেট ব্রাউজ করার পাশাপাশি স্কাইপ, ইউ টিউব এবং ফেসবুকও ব্যবহার করা যাবে। -প্রেস বিজ্ঞপ্তি