নিজেকে সাজানোর ক্ষেত্রে আমরা যতই বহির্মুখী হই না কেন, ঘর সাজানোর বেলায় আমরা অন্দরমহলেই নজর দিই। আর অন্দরসজ্জার অন্যতম একটি অনুষঙ্গ হলো নকশা করা কাচ। ডিজাইন, রং আর আলোর খেলা—এই তিনের সমন্বয় আপনার ঘরে ফুটিয়ে তুলতে পারে মায়াবী এক আবহ। ঘর সাজানোর মধ্যে একটা নান্দনিক বিষয় রয়েছে। আর তাই ঘর সাজাতে নান্দনিক জ্ঞান আর রুচির প্রয়োজনীয়তাটাও বেশি। ঘর সাজানোর জন্য এ রকম হরেক রকম জিনিস নিয়েই গেল বছর যাত্রা শুরু করে সাতোরী। আর এগুলোর বেশিরভাগই এসেছে সুদূর আমেরিকা, চায়না, থাইল্যান্ড থেকে।
এখানে পাবেন লাভলি লেইসের সুন্দর কিছু ঘড়ি। দিব্যি ২-৩ হাজার টাকার মধ্যেই প্রিয়জনের জন্য এটা হতে পারে সুন্দর একটি গিফট। ৬৯৫০ টাকা পর্যন্ত রয়েছে তাদের এই ঘড়ির সংগ্রহ। পাবেন মেয়েদের কোচ, নাইন ওয়েস্টের মতো নামিদামি ব্র্যান্ডের ব্যাগ। স্যান্ডেলের সংগ্রহটাও পছন্দ হবে আপনার। আর অল্প সময়ের মধ্যে গেলে একটির সাথে একটি ফ্রিও পেতে পারেন, জুতার ক্ষেত্রে এই ছাড় চলবে ঈদের আগ পর্যন্ত। নিজের ছবিটা আরও সুন্দর করে তুলে ধরতে পারেন সাতোরীর লাভলি লেইসের ফটো ফ্রেমে, এজন্য গুনতে হবে ১৪৫০ থেকে ৩৪৫০ টাকা পর্যন্ত। রয়েছে জুয়েলারি বক্স, ১,১৫০ থেকে ১৯৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে চোখে পড়বে সুন্দর কিছু আয়না। ৮৬০০ টাকার মধ্যে কয়েক রকমের আয়নার সংগ্রহ আছে তাদের। যারা ঘরে আলো-আঁধারির খেলা পছন্দ করেন, তাদের শখ থাকে ল্যাম্প শেডের। সাতোরিরে আসলে দিব্যি পছন্দ হবে ল্যাম্পগুলো। ১৯৫০ থেকে ১৪,৪৫০ টাকায় পাওয়া যাবে এই ল্যাম্প শেডগুলো। ফুলদানি রয়েছে একই রকম, দামটা অন্য সবকিছুর মতোই। কুশনে ঘর সাজাতে লাইফস্টাইল হাউস সাতোরী এনেছে বিশাল কুশন সম্ভার। বৈচিত্র্যময় এ কুশনে সাজাতে পারবেন বেড রুম, ড্রইং রুম, লিভিং রুম এমনকি এক চিলতে বারান্দাও। চোখে পড়ার মতো রং ও ডিজাইন বৈচিত্র্য রয়েছে কুশনগুলোতে। দামও থাকছে হাতের নাগালেই। এর বাইরে কিছু চেয়ার রয়েছে তাদের সংগ্রহে, রয়েছে আরও অনেক খুঁটিনাটি ঘর সাজানোর উপকরণ। একদিন সময় করে ঘুরে আসুন গুলশানে তাদের বিশাল সংগ্রহশালা।
এ ক ন জ রে
সাতোরী
কোথায় :‘হাওলাদার কমপ্লেক্স’, বাড়ি :১২১/ডি, ২য় তলা, রোড-৪৪, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা।
উদ্যোক্তা :শাওন তানভীর
যাত্রা শুরু :২০১২ সালের মে মাসে
কবে যাবেন :যেকোনো দিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা।
