মি ট ব ল উ ই থ ট মে টো স স
উপকরণ :মাংসের কাঁচা কিমা ২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুনটা ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১/২ চা চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ডিম ১টি, ভাজার জন্য তেল পরিমাণমতো।
সসের উপকরণ :টমেটো সস ১/২ কাপ, চিনি সস ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, তেল ৬ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৫/৬টি, সয়াসস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে ছোট ছোট কোপ্তা তৈরি করতে হবে। ডিমের সাদা অংশ ২ টেবিল চামচ পানি দিয়ে ফেটিয়ে নিয়ে কোপ্তাগুলো ডিমে চুবিয়ে গরম ডুবোতেলে ঘিয়ে রং করে ভাজতে হবে।
এবার তেল গরম করে পেঁয়াজ ভুনে চিলি সস ও টমেটো সস দিয়ে ভুনে ১ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে কাঁচা মরিচ, লবণ, সয়াসস, গরম মসলার গুঁড়া, মিটবল দিয়ে ১৫ মিনিট জ্বাল দিয়ে নামাতে হবে।
==
মো গ লা ই কা বা ব
উপকরণ :মাংসের কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, কাঁচা মরিচ ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ।
পুরের জন্য :ছোলার ডাল সিদ্ধ ১০০ গ্রাম, গাজর কুচি ৩ টেবিল চামচ, বরবটি কুচি ৩ টেবিল চামচ, পনির কুচি ১/৪ কাপ, টমেটো সস ৩ টেবিল চামচ, পুদিনা বা ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১/২ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, জায়ফল গুঁড়া ১ চিমটি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।
প্রণালি :পুরের জন্য :প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে একে একে সব মসলা ছোলার ডাল ও সবজি দিয়ে ভেজে নামিয়ে রাখুন।
ভাজার জন্য :মাংসের কিমায় পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, গরম মসলার গুঁড়া ও লবণ দিয়ে মাখুন। গোল করে চ্যাপ্টা করে তার মধ্যে পুর দিয়ে চ্যাপ্টা কাবাব তৈরি করে ডিমে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে।
==
বি ফ ফ্র্যা জি
উপকরণ : হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, সয়াসস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, টমেটো সস ১/২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা-রসুন বাটা দেড় চা চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, দুধ ১/২ কাপ, তেল ১/২ কাপ, লবণ পরিমাণমতো, লেবুর রস ২ টেবিল চামচ।
প্রণালি :মাংস টুকরো করে অল্প থেঁতলে সয়াসস ও ভিনেগার মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা তুলে রাখুন। বাকি পেঁয়াজের মধ্যে আদা, রসুন, লাল মরিচ গুঁড়া, দুধ, টমেটো সস দিয়ে ভুনতে হবে। কষানো হয়ে গেলে মাংস দিয়ে মৃদু আচে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে বেরেস্তা ও লেবুর রস দিয়ে নামাতে হবে।
==
স্টা ফ ড চি কে ন
উপকরণ :মুরগির সলিড বুকের মাংস ৫০০ গ্রাম, রসুন ও আদা বাটা দেড় চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, উস্টার সস ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।
পুরের জন্য :কোরানো নারকেল ১/২ কাপ, পেঁয়াজ কুচি ৫ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, পনির কুচি ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ।
প্রণালি :মুরগির মাংস পাতলা করে কেটে সামান্য থেঁতলে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
প্যানে তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভেজে নামিয়ে রাখুন। প্রতি স্লাইস মাংসের ভেতর পুর দিয়ে রোল করতে হবে। ডিমে ডুবিয়ে ডুবোতেলে অল্প আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে।
