নোটিশ বোর্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৯
অঞ্জন’স পূজার পোশাক মানেই সাদা-লালপেড়ে শাড়ি। আর সাদা হলো পবিত্রতা ও শান্তির প্রতীক। এই দুয়ের মিলে ফুটে ওঠে পূজার চিরন্তন রূপ। তাই উত্সবের রঙে নিজেকে সাজাতে পূজোর বর্ণিল কালেকশন এনেছে অঞ্জন’স। সিল্ক বা সূতি ফেব্রিকে থাকছে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারির প্রাধান্য। পুজোর প্রতীমাকে ডিজাইন মোটিফের অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে। প্যাটার্ন বৈচিত্র্য থাকছে গতানুগতিক তারুণ্য নির্ভর। শাড়ির আঁচল, কামিজ বা কুর্তার নেক লাইন এবং পাঞ্জাবির ক্যানভাসেও থাকছে স্বাতন্ত্রতা। এবারের পূজোর কালেকশনে থাকছে শাড়ি, পাঞ্জাবি, লং ফতুয়া, সালোয়ার-কামিজ ও শিশুদের পোশাক। এসব পোশাক পাওয়া যাবে অঞ্জনসের সব শোরুমে। আবর্তন ফ্যাশন ব্র্যান্ড আবর্তন পূজার জন্য এনেছে সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। ফেব্রিকে থাকছে উত্সবের রং। পূজার আবহ থাকছে পোশাকের ক্যানভাসে। ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে মেশিন এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট আর অ্যাপ্লিকের কাজ। আবর্তনের শোরুমে পাওয়া যাবে পূজার পোশাক। কে ক্র্যাফট কে ক্র্যাফটের এবারের শরতের আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস্, স্কার্ট, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, টি-শার্ট এবং অলংকার । প্রধানত সুতি ও এন্ডি কাপড়ে তৈরি পোশাকগুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে। যারা ঈদের বাজারের ভিড় এড়িয়ে আগেই কেনাকাটা সেরে ফেলতে চান তারা এখনই ঘুরে আসতে পারেন কে ক্র্যাফটের শোরুমে। বেবি শপ ছোটদের জন্য ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছে বেবি শপ। একদিন বয়সী থেকে শুরু করে ১৪ বছর বয়সী শিশুদের জন্য সব ধরনের পোশাক রয়েছে এখানে। উল্লেখ্য ছেলে ও মেয়ে শিশুদের আলাদা আলাদা ফ্যাশনেবল সব ধরনের পোশাক বিক্রয় করে বেবিশপ। পোশাকগুলোর মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, টি-শার্ট আর মেয়ে শিশুদের জন্য টপস, টি-শার্ট, ফ্রকসহ নানা ধরনের নানা রঙের সব পোশাক। সাদাকালো চলতে চলতে পার করল সাদাকালো ১১ বছর। ৪ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ দিনের জন্য ১১% ছাড় থাকবে দেশীদশ ছাড়া সকল শোরুমে। ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে শোরুমগুলোতে। ক্রেতাদের বিশেষ সুবিধার জন্য অনলাইনের এই আয়োজন চলবে পুরো অক্টোবর মাসজুড়ে। ড্রেসলাইন কোরবানি ঈদ উপলক্ষে ফ্যাশন হাউজ ড্রেসলাইন এনেছে নতুন ডিজাইনের এক পোশাক। এই ড্রেসটিতে পিওর ডুপিয়ানের উপর কারচুপির কাজ করা হয়েছে। আর ওড়নাতে সেড ব্যবহার করা হয়েছে। এর সালোয়ার হচ্ছে সিল্কের। থ্রিপিসটি পাওয়া যাবে ড্রেসলাইনের শো-রুমগুলোতে। রাংতা আসছে ঈদ ও পূজায় ফ্যাশন হাউস রাংতা হাজির হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শার্ট নিয়ে। দেশীয় তাঁতের সুতি কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে। মুমু মারিয়া ঈদুল আজহাকে সামনে রেখে মুমু মারিয়া নিয়ে এসেছে তাদের নতুন কালেকশন। কালেকশনে উজ্জল গাঢ় রং এবং বিশেষ করে সোনালি রং প্রাধান্য পেয়েছে। মুসলিম কালেকশন আসছে কোরবানির ঈদ ও দুর্গাপূজা সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ তরুণদের জন্য নিয়ে এসেছে বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ সব ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। সর্বোত্কৃষ্ট মানের আকর্ষণীয় এসব শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি কাপড়। ডিভন ঈদুল আজহা উপলক্ষ্যে ফ্যাশন হাউস ডিভন দিচ্ছে ৩০ শতাংশ মূল্য ছাড়। ডিভনের এই ঈদ কালেকশনে রয়েছে পিতাম্বরী, পাইতানী, তসর, কাঞ্জিপুরাম, বেনারসী শাড়ি এবং স্টিচ, আনস্টিচ থ্রিপিস। এম ক্রাফট ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার বর্ণাঢ্য আয়োজনে এম ক্রাফট এনেছে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট এবং ছোটদের পোশাক। প্রাধান্য পেয়েছে উত্সবের চিরায়ত রং লাল, সাদা, সবুজ ও মেরুন। পাওয়া যাচ্ছে সবগুলো শো-রুমে। উত্সবে এম ক্রাফট সকল পোশাকে দিচ্ছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। শাদামন রং বৈচিত্র্য, রকমারি অলংকরণ, বিন্যাস আর নিরীক্ষার শৈল্পিক উপস্থাপনা থাকছে শাদামনের ঈদ ও পূজা কালেকশনে। সালোয়ার-কামিজে এবারও থাকছে প্রায় ২০টি নতুন ডিজাইন। এসব ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে লম্বা কাজ এবং ব্যতিক্রমী উপকরণ ও কাটের ব্যবহার। পাশাপাশি পোশাকের ফিনিশিংয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আরুশা পবিত্র ঈদ ও পূজার বর্ণাঢ্য আয়োজনে আরুশা এনেছে নতুন ডিজাইনের সালোয়ার-কামিজ। পোশাকের কাজের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে এমব্রয়ডারি, কারচুপির কাজ, শিফনের ওড়না ও মিক্সড কটন সিল্ক। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে উত্সবের উজ্জ্বল রঙগুলো। ব্রাদার্স ফার্নিচারে ঈদ আনন্দ কোরবানির ঈদে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারে ‘ঈদ আনন্দে মাতুন’ বিক্রয় কার্যক্রম শুরু করেছে ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার। সম্প্রতি বারিধারার শোরুমে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার। ব্রাদার্স ফার্নিচার এই বিক্রয় কার্যক্রমে যেকোনো মূল্যের ফার্নিচার অর্ডার করলে ক্রেতারা নিশ্চিত পুরস্কার পাচ্ছেন। বসুন্ধরায় বে এম্পোরিয়াম সম্প্রতি ঢাকার অত্যন্ত ব্যস্ততম শপিংমল, বসুন্ধরা সিটি শপিং সেন্টারে বৃহত্ পরিসরে বে এম্পোরিয়ামের দ্বিতীয় সু শপের উদ্বোধন করা হয়েছে। বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান, বে এম্পোরিয়াম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এমএ কাদের, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্টের সিনিয়র অ্যাডভাইজার টিআইএম লতিফুল হোসেন দোকানটির শুভ উদ্বোধন করেন। রেডিয়েন্টে বনসাই প্রদর্শনী দেশের শীর্ষস্থানীয় বনসাই সংগঠন রেডিয়েন্ট বনসাই সোসাইটির উদ্যোগে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩ দিনের জন্য বনসাই প্রদর্শনী চলেছে। প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরী। এখানে প্রায় ১০০ প্রজাতির বনসাই প্রদর্শনীর জন্য রাখা হয়। তা ছাড়া প্রদর্শনীর পাশাপাশি এসব বনসাই বিক্রিরও ব্যবস্থাও ছিল। গ্যালারি টুডেতে ডিসকাউন্ট ফ্যাশন হাউজ গ্যালারি টুডে এবার ঈদুল আজহা এবং দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পোশাকে দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা। থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, ফতুয়া, টপস ইত্যাদি পোশাকে এই ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে। ডিসকাউন্ট সুবিধা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। কম অ্যাওয়ার্ডের অলরাউন্ডার এ বছর তৃতীয়বারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে কার্যকরী কম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। এবারের আয়োজনে মোট ১১টি অ্যাওয়ার্ড জেতে গ্রে, যার মধ্যে ৭টি গ্র্যা প্রি, ২টি গোল্ড, ২টি সিলভার। গ্র্যা প্রি জেতে গ্রামীণফোন ইন্টারনেট ট্যাব আউটডোর, গ্রামীণফোন স্টার্টআপ জিঙ্গেল, পিত্জা ইন অ্যাকটিভেশন, ফাস্ট গ্লু রেডিও কমার্শিয়াল, ডিনেট আপনজন সোশ্যাল, স্পেলিং বি টেলিভিশন কমার্শিয়াল, বার্জার বেয়ন্ড জাস্ট পেইন্ট পিআর-এর জন্য। গ্রামীণফোন নেটওয়ার্ক আউটডোর ও কালোমেঘ অনলাইনের জন্য জেতে গোল্ড। এ ছাড়া নিউজিল্যান্ড ডেইরির ডিপ্লোমা টেলিভিশন কমার্শিয়াল ও গ্রামীণফোন ক্লিয়ার কাট একাডেমি ইন্টিগ্রেটেডের জন্য জেতে সিলভার। কম অ্যাওয়ার্ড-২০১৩-তে সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড নিয়ে সবার থেকে এগিয়ে গ্রে ঢাকা। ড্যানিশ ‘ওলালা’ পটেটো বিস্কুট ড্যানিশ ফুডস লি. (পারটেক্স স্টার গ্রুপের প্রতিষ্ঠান) এবার বাজারে নিয়ে এল সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় মোড়কে লোভনীয় স্বাদের মজাদার ‘ওলালা’ পটেটো বিস্কুট। এতে আছে আলুর সম্পূর্ণ পুষ্টিগুণসহ ক্যালোরি, কার্বোহাইড্রেড, প্রোটিন ও বিস্কুট তৈরির যাবতীয় উপাদান। অত্যন্ত স্বাস্থ্যসম্মতভাবে ও স্বয়ংক্রিয় মেশিনে এই ‘ওলালা’ পটেটো বিস্কুট উত্পাদন করা হয়। এতে দেশের উত্পাদিত আলুর বহুমাত্রিক ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হলো। ঢাকার তেজগাঁওস্থ পারটেক্স স্টার গ্রুপের অপারেশন অফিস অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন স্বাদের ‘ওলালা’ পটেটো বিস্কুটের বাজারজাত করণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ড্যানিশ ফুডস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ। রঙ কোরবানির ঈদ ও পূজা উপলক্ষে ফ্যাশন হাউস ‘রঙ’-এর নতুন আয়োজন রয়েছে বিপুল বৈচিত্র্য ও সম্ভার। এই আয়োজনে থাকছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া কুর্তা, টি-শার্ট। এসব পোশাকে দেবী দুর্গা ও দুর্গার দশ অস্ত্রের ফর্ম, দুর্গাকে নিয়ে বিভিন্ন শেপের মোটিফ নান্দনিকভাবে ব্যবহার করা হয়েছে অনুষঙ্গ হিসেবে। ‘রঙ’ প্রধানত সুতি কাপড় নিয়েই কাজ করছে। এ ছাড়া ক্রেতাসাধারণের রুচি ও মূল্যবোধ অনুসারে দৃষ্টিনন্দন এক্সক্লুসিভ এন্ডি, এন্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, রেশমী কটন, ডুপিয়ান কাপ নিয়ে কাজ করেছে। কাপড়ের বুননে ও রঙে অনেক পরিবর্তন আনা হয়েছে।