আপনার কাছে শুনতে কিংবা পড়তে যত অদ্ভুতুরেই লাগুক না কেন মাথার আঘাতে এক মিনিটে সবচেয়ে বেশি তরমুজ ভাঙার একটা রেকর্ড কিন্তু দিব্যি স্থান করে নিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ সংস্করণে। আর ষাট সেকেন্ড তথা এক মিনিট ব্যাপ্তির সময়সীমায় রেকর্ড সংখ্যক ৪৩টি তরমুজ মাথার আঘাতে চূর্ণবিচূর্ণ করার এই রেকর্ডটি যার দখলে তিনি হলেন জার্মানির তাফজি আহমেদ। দেশটির স্যাক্সনি-এনহল্টে অনুষ্ঠিত রোজ ফেস্টিভ্যালে তাফজির লক্ষ্য যদিও ছিল ৫০টি তরমুজ, তবু ৪৩-এ থেমেও রেকর্ড বইয়ে স্থান পেতে অসুবিধা হয়নি।
