শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে আব্দুল হালিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১৭মে শুক্রবার রাতে উপজেলা গান্দিগাঁও গ্রামে তার নিজ বাড়িতে। আব্দুল হালিম ওই গ্রামের তছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসীন্দারা জানায়, শুক্রবার রাতে সেহেরি খাওয়ার পর প্রতিদিনের ন্যায় আব্দুল হালিম ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে বাড়ির লোকজন দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ।
খবর পেয়ে থানা পুলিশ হালিমের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ হালিমের লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে স্বামীর কটুকথায় স্ত্রীর আত্মহত্যা
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগবালাই ও অভাব অনটনে অশান্তির কারণে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া গেছে।
ইত্তেফাক/নুহু
