অপেশাদারী ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের কারণে জেদ্দাস্থ বাংলাদেশ মিশন থেকে এক কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা যায়, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীন মোহাম্মদ ইমাদুল ইসলামকে গত ৪ আগস্ট বাংলাদেশীদের পাসপোর্ট ও কাগজপত্র বৈধ করার সেবা দিতে জেদ্দা পাঠানো হয়। কিন্তু তার সাম্প্রতিক কিছু অসৌজন্যমূলক কর্মকাণ্ড বাংলাদেশীদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় জেদ্দা মিশনের কন্সাল জেনারেল লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়ে চিঠি লেখেন। মন্ত্রণালয় ২০ সেপ্টেম্বর তাকে জেদ্দা থেকে প্রত্যাহার করে নেয় বলে জানা যায়।
