বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ ঘেরাও করে জেলার এক রপ্তানিমুখী কারাখানা পোশাক শ্রমিকরা অনশন ধর্মঘট করেছে। শহরের চাষাঢ়ায় বিকেএমইএ’র কার্যালয়ের সামনে গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলা ফতুল্লা লালপুরের টেক্সটেক উড মেয়ার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এ অনশন পালন করেন।
প্রায় ২৫০ জন পোশাক শ্রমিক এ কারখানায় কাজ করতো। মালিক পক্ষ গত ২৮ আগস্ট শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করে দেয় বলে পোশাক শ্রমিকরা জানান। অনশন ধর্মঘট চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন টেক্সটেক উড ফ্যাশন মেয়ার লিমিটেডের পোশাক শ্রমিক মামুন হাসান। এ সময় বক্তারা দ্রুত পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানাটি খুলে দেয়ার দাবি জানান।
