নাগেশ্বরীতে ৮ বছরের শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ, আটক ৪

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
জেলার নাগেশ্বরীর কচাকাটায় ৮ বছরের শিশুকে অপহরণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ব্র্যাক স্কুলের পাশের ডোবা থেকে গতকাল সোমবার বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের সায়েদ আলীর ছেলে মোকলেছুর রহমান (৮) ব্র্যাক স্কুলে যাওয়ার পর বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। তাকে গতকাল সকাল পর্যন্ত পাওয়া না যাওয়ায় পরিবারের লোকজন সন্দেহভাজন হিসাবে আশরাফুল ও তার বন্ধু রাহিমুল ইসলামকে (২৫) কৌশলে ডেকে এনে শিশুটির কথা জানতে চায়। পরে পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা অপহরণ ও হত্যার কথা স্বীকার করে। এদিকে সন্দেহভাজন হিসাবে কেদার ইউনিয়নের সুবলপাড় গ্রামের আ. গফুর (৫০) ও জাহান আলীকে (৪৯) আটক করেছে পুলিশ।