আমার প্রিয় স্কুল

দেবোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:২৫
আমার নাম উল্লাস রায় আমি পঞ্চগড় বি.পি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আমি এর আগে দেবোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার আগের এই বিদ্যালয়টি অত্যন্ত প্রিয়। বিদ্যালয়টি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত। এই স্কুলে ৪ জন শিক্ষক রয়েছেন। ১শত জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত বিদ্যালয়টি সবুজ শ্যামলে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির চতুরপাশে কৃষি মাঠ। স্কুলের সাথেই একটি পুকুর রয়েছে। গাছপালায় ঘেরা গ্রামের এই প্রতিষ্ঠানটিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হয়। স্যারেরা অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন। এই বিদ্যলয়টি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রতিবছর অংশ গ্রহণ করে সুনাম অর্জন করে চলছে। আমি ওই স্কুলে যে আনন্দ উল্লাস করেছি তা এখন আর করতে পারি না। প্রতিদিন বন্ধুদের সাথে খেলাধুলা আর পড়াশোনার মধ্যে যে কি আনন্দ তা আর ভাষায় প্রকাশ করা যায় না। এই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল খালেক স্যার আমাদের যেভাবে পড়াতেন এরকম করে আর কেউ পড়াতে পারেন না। তাই এই স্যারকে আমার খুব ভালোলাগে। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক। গ্রামীণ পরিবেশে অবস্থিত দেবোত্তর উচ্চ বিদ্যালয়টি শুধু আমার নয়। ওই প্রতিষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের প্রাণ প্রিয়।