গত ২৪ সেপ্টেম্বর ইউনেসেফ বাংলাদেশের আয়োজনে ঢাকার একটি হোটেলে মীনা গণমাধ্যম এ্যাডওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন জাদু শিল্পী জুয়েল আইচ ও চলচ্চিত্র শিল্পী আরিফা জাহান মৌসুমী প্রমুখ। এবছর সৃজনশীল ও সাংবাদিকতা এই দুই শ্রেণিতে পত্রিকা, টেলিভিশন ও বেতার মাধ্যমে শিশু বিষয়ক অধিকার তুলে ধরার জন্য ৩৩ জনকে মীনা এ্যাডওয়ার্ড প্রদান করা হয়। অন্যদের মধ্যে কচিকাঁচা আসরের সদস্য সুমনা আক্তার মীম (সদস্য নম্বর :১২১৯) সৃজনশীল শাখায় পুরস্কার পেয়েছে। এছাড়াও বরিশালের লাল সবুজ পত্রিকার সম্পাদক তাহসিন উদ্দিন পেয়েছে সাংবাদিকতা শাখায়।
