শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করে

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:২৬
সমালোচনার মাঝে শিশু বেড়ে উঠলে সে নিন্দা করতে শেখে। শত্রুতার মাঝে শিশু বেড়ে উঠলে সে হানাহানি করতে শেখে। বিদ্রূপের মাঝে শিশু বেড়ে উঠলে সে সংকোচিত হতে শেখে। অসম্মানের মাঝে শিশু বেড়ে উঠলে সে অপরাধ করতে শেখে। ধৈর্যের মাঝে শিশু বেড়ে উঠলে সে সহিষ্ণুতা শেখে। উদ্দীপনার মাঝে শিশু বেড়ে উঠলে সে আত্মবিশ্বাসী হতে শেখে। প্রশংসার মাঝে শিশু বেড়ে উঠলে সে তার মূল্য দিতে শেখে। সমতার মাঝে শিশু বেড়ে উঠলে সে ন্যায়পরায়ণতা শেখে। নিরাপত্তার মাঝে শিশু বেড়ে উঠলে সে বিশ্বাসী হতে শেখে। গ্রহণযোগ্যতার মাঝে শিশু বেড়ে উঠলে সে নিজেকে পছন্দ করতে শেখে। স্বীকৃতি আর বন্ধুত্বের মাঝে বেড়ে উঠলে সে শিশু পৃথিবীতে ভালোবাসা খুঁজে পেতে শেখে।