চাঁদপুরে যৌনপীড়নের দায়ে যুবকের ৭ বছর কারাদণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১০
উত্ত্যক্ত ও যৌনপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ইব্রাহিম (৩০) নামের এক যুবককে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.শফিকুল করিম যৌনপীড়ন ২০০৩ এর ১০ ধারায় দোষীসাব্যস্ত হওয়ায় আসামির বিরুদ্ধে এ রায় দেন। বর্তমানে আসামি জেলহাজতে রয়েছে। এদিকে ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে আরো একটি ধর্ষণের চেষ্টা মামলা রয়েছে।