শিশু আদুরীকে নির্যাতনকারী গৃহকর্ত্রী নওরীন জাহান নদী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে নির্যাতন করার কথা স্বীকার করলেও আদুরীকে ডাস্টবিনে ফেলে আসার কথা অস্বীকার করেছেন নদী ।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.এরফান উল্লাহ আসামির এ জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, বর্তমানে আদুরী ঢাকা মেডিক্যালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
