৩ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৮ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২৬ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্রবার। শুভরত্ন পোখরাজ ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী। আপনার কৌশলী মনের সাথে যুক্ত হয়েছে দৃঢ় ইচ্ছাশক্তি ও দৃঢ়তা। আপনি দয়ালু ও বিবেকবান। কাজে আন্তরিক। আপনি আইনানুগ ও নিয়মানুবর্তী। পদস্থ ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারেন। অন্যদের সাহায্য করতে সদা প্রস্তুত। কিন্তু কেউ আপনার ওপর সুযোগ নিতে চাইলে আপনি সহজেই ক্ষুব্ধ হন। শত্রুতা ও অপবাদের সম্মুখীন হলেও আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:টমাস উলফ, গোর ভাইভাল, নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ, রাজনীতিক নুরুল ইসলাম শিশু, এনসি লাহিড়ী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো যাবে না। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়াদির প্রতি উত্সাহ বোধ করবেন। চাকরিস্থলে কোনো সমস্যা হতে পারে। পদস্থ কর্মকর্তার বিরাগভাজন হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ রাজনৈতিক কাজকর্মের জন্য সময় অনুকূল থাকবে। জনসংযোগ সুফল পাবেন। সুনাম ও সমর্থন বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চাকরির ইন্টারভিউতে কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কাজকর্মে উত্সাহ পাবেন। কর্মোদ্যম বৃদ্ধি পাবে। চাকরিতে কোন ধরনের উন্নতি বা পরিবর্তনের যোগ আছে। শরীর ভালো না থাকার সম্ভাবনাই বেশি। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকলেই ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। চাকরির ক্ষেত্রে সুনাম ও সাফল্য পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা সফল হতে পারে। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শ্রমিক-কর্মচারীদের সাথে কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। আজ ঝামেলা নিরসনে নেতৃস্থানীয় কারো সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্ব বৃদ্ধি পাবে। পরিশ্রমও বৃদ্ধি পেতে পাবে। কোনো সন্তানের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। রোমান্স শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ উত্তেজনা পরিহার করুন। সামান্য কারণে উত্তেজিত হতে পারেন। এই ধরনের উত্তেজনা ক্ষতিকর হতে পারে। কোনো আত্মীয়ের সম্পত্তি প্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্যবজায় রাখুন। বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। শরীর ভালো যাবে না। কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। যাত্রা শুভ নয়।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ধরনের অশান্তি বা অস্থিরতা দেখা দিতে পারে। ব্যয়াধিক্যের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। অহেতুক উত্তেজনা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রত্যাশা পূরনের সুযোগ পেতে পারেন। কর্মস্থলে যোগ্যতার মূল্যায়ন হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কর্মোদ্যম বৃদ্ধি পাবে। ধৈর্য ও সহিষ্ণুতার সুফল পাবেন। কোনো কাজ হাসিল অথবা উদ্দেশ্য সিদ্ধির সুযোগ পেতে পারেন। ওষুধ ও কেমিক্যাল দ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। শরীর ভালো যাবে না। ঠান্ডাজনিত কোনো ব্যাধিতে ভুগতে পারেন।
