২০১১ এর অক্টোবরে বিশ্বের সবচেয়ে বড় ল্যান্টার্ন বা লণ্ঠনের আলোকসজ্জা তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় চীনের জিলিন প্রদেশের জিলিন শহরের সংস্কৃতি মন্ত্রণালয়। এই শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সংহুয়া নদীতে আয়োজিত প্রথম লণ্ঠন সংস্কৃতিক উত্সবের অংশ হিসেবেই প্রদর্শণ করা হয় বৃহদাকৃতির এই লণ্ঠনটি। আনুষ্ঠানিকভাবে এই লণ্ঠনটির নাম রাখা হয়েছিল ‘নর্থ মাউন্টেইন বিউটিফুল সিনারিস’। আর রেকর্ড তৈরি করা এই লণ্ঠনটির উচ্চতা ছিল ২০.৪৮ মিটার বা ৬৭ ফুট ২.৩ ইঞ্চি যেটি আলোকজ্জ্বল করে তুলতে ব্যবহার করা হয় সবমিলিয়ে ৮৫০টি বাল্ব লাইট।
