রায় বাস্তবায়ন চাইলে মহাজোটকে আবার বিজয়ী করতে হবে

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:১৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী একাত্তরের ঘাতকদের বিচারের রায় শুরু হয়েছে। এই রায় বাস্তবায়ন করতে হলে আগামীতে আবারও মহাজোটকে ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার বিকাল ঈশ্বরদীতে একাধিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশবাসীর প্রত্যাশ পূরণ হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। বিরোধী দল যতই হুমকি-ধামকি দিক না কেন ২৫ অক্টোবরের পর দেশে কিছুই হবে না।