লেখা ইকবাল খন্দকার
g আঁকা রবিউল ইসলাম সুমন
ভাই, একটা জিনিস কিনতে আইছিলাম।
০০০
দোকানে জিনিস কিনতে আইবেন, এইটাই তো স্বাভাবিক। এত ভদ্রতা দেখানির কী আছে?
০০০
না মানে জিনিসটা খুব ইস্পেশাল তো।
০০০
নাম বলেন জিনিসের।
০০০
আমার পুরা পরিবার খাইব। বুঝতেই পারতেছেন।
০০০০
ভাইরে নাম বলেন না জিনিসটার।
০০০
তেল।
০০
ধুর মিয়া, তেলের কথা এত ইনায়া বিনায়া কইতে হইব? ম্যালা ব্র্যান্ডের তেল আছে, নিয়া যান।
০০০
তা তো আছেই। আমি চাইছিলাম ভেজালমুক্ত তেল। আছে?
০০০
পুরাপুরি ভেজালমুক্ত তেল এইখানে পাইবেন না। ওই যে বিল্ডিংটা দেখতাছেন, ওইখানে যাইতে হইব।
০০০
কিন্তু ওইটা তো দোকান না। ওইটা একটা অফিস।
০০০
জি, অফিসেই যাইবেন। অফিসের কর্মচারীরা বসদেরকে যেই তেলটা দেয়, একমাত্র ওই তেলটাই ভেজালমুক্ত। বোঝা গেল?
