নারায়ণগঞ্জের শাহজাহান আর নেই

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫৭
নারায়ণগঞ্জের প্রগতিশীল রাজনীতির ভাবধারার ব্যক্তিত্ব মোহাম্মদ শাহজাহান (৬৭) অসুস্থ হয়ে মাসাধিককাল শয্যাশায়ী থাকার পর বুধবার ভোরে মাসদাইয়ের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। ঢাকা ও নারায়ণগঞ্জের প্রগতিশীল কবি, সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ মো: শাহজাহান হূদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে কিছুদিন যাবত্ শয্যাশায়ী ছিলেন। দীর্ঘদিন তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। অকৃতদার এই প্রবীণ শেষ জীবনে ভোট ভাইয়ের (মৃত) পরিবারের সঙ্গে বসবাস করতেন। মো: শাহজাহান এক সময় চলচ্চিত্র প্রোডাকশনের সঙ্গে জড়িত ছিলেন।