৬৭ বছর পর গ্রামে সন্তানের জন্মলাভ

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:১৭
কোনো কোনো দেশ জনসংখ্যার চাপ সহ্য করতে পারে না। জনসংখ্যার জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ব্যতিক্রম ঘটনা ইতালির একটি গ্রাম। গত ৬৭ বছরের মধ্যে ওই গ্রামটিতে কোনো সন্তানের মুখ দেখেনি গ্রামবাসী। লিস্সা নামের এই গ্রামটিতে সমপ্রতি একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর এর মাধ্যমে গ্রামটিতে জনসংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ফ্রান্সেসকো নামের এই শিশুটির মা-বাবা মিসেল এবং সাবরিনা ইসে্সলা। গত পাঁচ বছর আগে বনাঞ্চল ঘেরা এই গ্রামটিতে তারা বাস করতে শুরু করেন। মিলানের বংশোদ্ভুত সাবরিনা জানান, আমরা কাছের একটি শহরে থাকতাম। কিন্তু শহরে ভাল লাগে না। তাই প্রকৃতির এই পরিবেশে এসে বাস করতে শুরু করি। এখানে এসে সন্তান জন্মদানের সিদ্ধান্ত নিই। - ইউপিআই